×
Logo

খেলাধুলা

লা লিগা

রাতে রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে রিয়াল সোসিয়েদাদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম

রাতে রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে রিয়াল সোসিয়েদাদ

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের আধিপত্য ধরে রাখতে মুখিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।

পরিসংখ্যানের পাতায় স্পষ্ট ফেভারিট রিয়াল মাদ্রিদ। দুই দলের শেষ ৬টি লিগ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। যেখানে একাধিক গোলে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে ব্লাঙ্কেোসরা।

এছাড়া বার্নাব্যুতে সোসিয়েদাদের বিপক্ষে শেষ ১৯ ম্যাচের মধ্যে রিয়াল হেরেছে মাত্র ১টিতে। মৌসুমের প্রথম ম্যাচে এসপানিওলকে হারিয়ে আত্মবিশ্বাসী রিয়াল, অন্যদিকে জয়ের খোঁজে মাঠে নামবে সোসিয়েদাদ।

দুই ম্যাচের উভয়টিতেই জয় ও গোল ব্যবধানে এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে সেভিয়া।

/এমএইচআর

Logo