ডি ইয়ংয়ের ইনজুরি দুশ্চিন্তা বাড়াল নতুন ডাচ কোচ জাভির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম
নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় পড়েছেন নতুন কোচ জাভি হার্নান্দেজ। কারণ দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের চোট নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।
মূলত বিশ্বকাপের সময় হাঁটুর চোট নিয়েই খেলেছিলেন ডি ইয়ং। পরে সেই চোট আরও গুরুতর হয়ে যায়। এখন তাকে কয়েকমাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি অস্ত্রোপচারও লাগতে পারে বলে আলোচনা চলছে।
এদিকে ইয়ংয়ের চোট সামলানোর ধরণ বার্সেলোনার কোচ হ্যানসি ফ্লিকও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে বার্সেলোনার অধিনায়কত্বও সাময়িকভাবে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে উয়েফা ন্যাশনস লিগের দুটি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। জার্মানি ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৭ তারিখ।
/এমএইচআর