×
Logo

খেলাধুলা

বাবার চিকিৎসার রিপোর্ট ম্যারাডোনার নামে, মৃত্যুর মামলায় নতুন জটিলতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

বাবার চিকিৎসার রিপোর্ট ম্যারাডোনার নামে, মৃত্যুর মামলায় নতুন জটিলতা

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর মামলায় তার বাবার ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন জমা দেয়ার বিস্ময়কর ভুল প্রকাশ্যে এসেছে। নামে মিল থাকায় আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবীমা কোম্পানি এই ভুল স্বীকার করেছে।

পরীক্ষাগুলোর প্রতিবেদনে ভুলবশত ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র নামে নথিভুক্ত ছিল। অথচ ওই প্রতিবেদনগুলো ছিল তার প্রয়াত বাবা ডিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনার।

এই ভুলের কারণে বিচার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়, যা আদালতে নতুন করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এর আগে বিচারকদের মধ্যে একজনের স্বার্থের সংঘাতের কারণে গত বছর প্রথম বিচারটি ভেস্তে যায়।

ম্যারাডোনার মৃত্যুর আগে চিকিৎসার ক্ষেত্রে কিডনির বিষয়টি ছিল বেশ গুরুত্বপূর্ণ। এক নেফ্রোলজিস্ট আদালতে সাক্ষ্য দিয়ে জানিয়েছিলেন, তার চিকিৎসকদের কিডনির সমস্যাটিকে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল।

কিন্তু এখন দেখা যাচ্ছে, ওই বিশেষজ্ঞের বিশ্লেষণের ভিত্তি ছিল ম্যারাডোনার বাবার মেডিকেল পরীক্ষার ফল।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকায় ভাড়া নেওয়া একটি বাড়িতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও ফুসফুসে অতিরিক্ত তরল জমে তার মৃত্যু হয়।

/এমএইচআর

Logo