বাফুফে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জানা যায়, সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায় জেরার্ড জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পরে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানান তিনি।
এ ঘটনার তদন্ত চলার মধ্যেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল বাফুফে। তবে দুই বছরের চুক্তি থাকায় তাকে বাফুফে থেকে দেয়া হবে তিন মাসের বেতন।
এদিকে আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ঠিক আগে প্রধান কোচকে হারানোয় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের বয়সভিত্তিক এ দলটি।
/এমএইচআর