×
Logo

খেলাধুলা

মাদক থেকে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারে খেলাধুলা: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

মাদক থেকে যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারে খেলাধুলা: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

মাদক ও সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

সোমবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ-বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২) তে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বর্তমান পৃথিবী নানা যুদ্ধ-বিগ্রহে বহুধা বিভক্ত। এই প্রেক্ষাপটে খেলাধুলা হলো শান্তি ও ঐক্য সৃষ্টির এক বিশাল শক্তি। সাম্প্রতিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি কীভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ একই ছাতার নিচে এসে খেলা উপভোগ করে। খেলা-ধুলাকে এখন বিশ্বজুড়ে একটি প্রভাবশালী সফ্ট পাওয়ার হিসেবে বিবেচনা করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এই 'সফ্ট পাওয়ার'-এর শক্তি অনুধাবন করতে পেরেছে এবং সে কারণেই ক্রীড়া শিক্ষা ও এর চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা'—এই নীতিকে সামনে রেখে খেলাধুলাকে কেবল শখ নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। 

/এসআর 

Logo