দুবাইয়ে নারী এশিয়া কাপে ফাইনালের লক্ষ্য বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
চলতি মাসে মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ। বরাবরের মতো এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ নারী দলও। টাইগ্রেসদের সামনে এবার লক্ষ্য সেমিফাইনালের বৈতরণী পার হওয়া।
আগামী বুধবার (২৬ আগস্ট) টুর্নামেন্টের জন্য দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতিরা।
দেশ ছাড়ার আগে সোমবার (২৪ আগস্ট) মিরপুর হোম অব ক্রিকেটে দলীয় ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও দলের কর্মকর্তারা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন অধিনায়ক। বললেন এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্নের কথাও। বারবার সেমিফাইনালে হারের বাধা এবার পেরোতে চায় টাইগ্রেসরা।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে।
/এএম