এশিয়ান গেমসে সেরা পারফরমাদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম
ফাইল ছবি
যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সেরা পারফরমারদের এশিয়ান গেমসের দলে অন্তর্ভুক্ত করতে হবে, কোনো অবস্থাতেই তারা যেন বাদ না পড়ে। এমনটা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।
জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ২২ ফেডারশন কর্মকর্তাদের সঙ্গে রোববার (২৩ আগস্ট) বৈঠক করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এ সময় কর্তাদের বিদেশ ভ্রমণের চেয়ে কোচদের দলের সঙ্গে যাওয়াকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। নিজেই যাচাই বাছাই করছেন, কারা যাচ্ছেন বাংলাদেশের এশিয়ান গেমসের বহরে।
শুধু অংশগ্রহণ নয়, পদক নিশ্চিত করতে ভালো খেলার আহবান জানান প্রতিমন্ত্রী। এ সময় জাতীয় স্টেডিয়ামের অব্যবস্থাপনা কমাতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্তাদের আরও সচেতন হবার নির্দেশ দেন তিনি।
সভায় বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী মাসে জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচি অঞ্চলে অনুষ্ঠেয় এই আসরে ২২ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।
/এএম