×
Logo

খেলাধুলা

ম্যাকাই টেস্ট

১৪৬ রানের লিডে প্রথম ইনিংস শেষ করলো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম

১৪৬ রানের লিডে প্রথম ইনিংস শেষ করলো অস্ট্রেলিয়া

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ২১০ রানে গুটিয়ে দিলেও প্রথম ইনিংসে ১৪৬ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ইতিহাস গড়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম মাত্র ৪৮ রানে তুলে নিয়েছেন ৭ উইকেট।

এটিই টেস্টে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার এবং বিদেশের মাটিতে যে কোনো টাইগার বোলারের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড।

অজিদের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। শেষদিকে নাথান লায়ন অপরাজিত ৩২ রানের মহামূল্যবান ইনিংস খেলে গ্রিন ও ১১ নম্বর ব্যাটার জশ হ্যাজেলউডের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে তোলেন। প্রথম দিনে নিজেদের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দল স্বাভাবিকভাবেই বড় ধরনের ব্যাটিং চাপে রয়েছে।

দিনের শুরুতেই মিড-অন দিয়ে দৃষ্টিনন্দন শটে আত্মবিশ্বাস দেখান লায়ন। অপর প্রান্তে হাসান মাহমুদকে দুটি চমৎকার চার হাঁকান গ্রিন। তবে সকালের অষ্টম ওভারে শরীফুলের এক দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে পরাস্ত হন গ্রিন। বল সরাসরি গিয়ে আঘাত হানে তার জুতোয়, ফলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ১০৫ বলে ১০টি চারের সাহায্যে ৬৭ রান করে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটার।

গ্রিনের উইকেটের পর অদ্ভুতভাবেই পরের ওভারে শরীফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ওভারে চড়াও হয়ে একটি ছক্কা ও চারসহ ১৭ রান তুলে নেন লায়ন।

/এনএ 

Logo