×
Logo

খেলাধুলা

ম্যাকাইতে স্টার্কের তাণ্ডব, ৩৫ রানেই ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম

ম্যাকাইতে স্টার্কের তাণ্ডব, ৩৫ রানেই ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের শুরুতেই মিচেল স্টার্কের পেস ও সুইংয়ের তোপে দিশেহারা বাংলাদেশ। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ উইকেট তুলে নিয়ে টাইগারদের ব্যাটিং লাইনআপে ধস নামান অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫ রান। একপর্যায়ে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়েছিল সফরকারীরা।

শনিবার (২২ আগস্ট) টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম বলেই শাদমান ইসলামকে ফিরিয়ে উইকেট উৎসব শুরু করেন স্টার্ক। তার ভেতরে ঢুকে আসা বল সামান্য বাইরে বেরিয়ে শাদমানের ব্যাটের কানায় লাগে। গালিতে ক্যামেরন গ্রিন বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন।

এরপর একে একে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক এবং লিটন দাসকে ফিরিয়ে ফাইফার তুলে নেন স্টার্ক। 

তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়েন। প্রায় ১০ ওভার অস্ট্রেলিয়াকে উইকেটবঞ্চিত রাখেন তারা। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ঢুকে গেলে মুশফিকও ফিরে যান। লাঞ্চের আগে বাকি সময়টা মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ টিকে থেকে সেশন শেষ করে বাংলাদেশ। 

/এনএ 

Logo