×
Logo

খেলাধুলা

হেডিংলি টেস্ট

টাং-রবিনসনে বিপর্যস্ত পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম

টাং-রবিনসনে বিপর্যস্ত পাকিস্তান

টাং-রবিনসনের দুরন্ত পেসে পথ খুঁজে পেলো না পাকিস্তান। হেডিংলি টেস্টের ১ম দিনে মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে সফরকারীরা। জবাবে ২ উইকেটে ১১২ রান করে দিন শেষ করেছে স্বাগিতকরা।

হেডিংলিতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচের প্রথম বলেই ওপেনার আজান ওয়েজকে হারায় পাকিস্তান। এরপর দলীয় ৬ রানের মাথায় শান মাসুদ আউট হলে বিপাকে পড়ে অতিথিরা। এমন পরিস্থিতিতে ওপেনার ইমাম-উল-হক আর আব্দুল্লাহ শফিক প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ৪২ রান করার পর টাংয়ের পেসে ইমাম আউট হলে, দলীয় ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

এর পরের চিত্রটা বেশ পরিচিত। স্কোরবোর্ডে আর ৭৪ রান যোগ করতেই অলআউট পাকিস্তান। সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। সৌদ শাকিল ৫, সালমান আগা ২১ আর রিজওয়ান ফেরেন ১২ রান করে।

ইংলিশদের হয়ে ৫১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রবিনসন। সমান সংখ্যক উইকেট নিতে জশ টাং খরচ করেছেন ৪৬ রান।

এরপর ৪৮ রানে ২ উইকেট হারালেও স্বাগতিকদের আর কোনো বিপদ হতে দেননি জর্ডান কক্স ও অধিনায়ক জো রুট। কক্স ২৩ রানে ও রুট ৩৭ রানে দিন শেষ করেছেন।

/এএম

Logo