ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। আজ শুরু হতে যাওয়া হেডিংলিতে চোটের কারণে তার না খেলার খবর নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথম টেস্ট ম্যাচে খেলতে না পারায় তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন সালমান আলী আগা।
গত শুক্রবার তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
প্রথম টেস্টে না পেলেও বাবরকে দ্বিতীয় টেস্টে পেতে আশাবাদী পাকিস্তান কোচ।
ইংল্যান্ড সিরিজের আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর সেখানে দুই টেস্টেই ফিফটি করেন।
/এএম