নিরোশান ডিকেওয়েলা ও সোনাল দিনুশা
শ্রীলঙ্কার গলে স্বাগতিকদের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা চলছে। সবশেষ খবর, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২১৫ রান। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৬২ রান।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শুরুটা দুই ওপেনার খুব স্বচ্ছন্দে করতে পারেনি। নিশান মাধুশঙ্কা কোনো রান না করেই ফেরেন সাজঘরে। লাহিরু উদারা থামেন ২৭ রানে। দিনেশ চান্দিমাল বা কামিন্দু মেন্ডিস কেউই উইকেটে থিতু হতে পারেননি। বেশিক্ষণ টিকতে পারেননি ধনঞ্জয়াও।
তবে, ক্রিজে এসে থিতু হন সোনাল দিনুশা ও নিরোশান ডিকেওয়েলা। সবশেষ তথ্য, ৫৮ ওভার পর্যন্ত এই দুই ব্যাটার ৭৩ ও ৭৯ রানে অপরাজিত ছিলেন।
ভারতের মানব সুথার নিয়েছেন দুই উইকেট। আর মোহাম্মদ সিরাজ, কুলদিপ ইয়াদাভ ও জাদেজা নিয়েছেন একটি করে।
এরআগে, প্রথম ইনিংসে দুই ভারতীয় ওপেনার বেশ দেখেশুনেই শুরু করেছিলেন। জয়েসওয়াল ৩২ করে আউট হন। সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৮২ রানে থামেন কেএল রাহুল। তবে, দেবদূত পাড্ডিকাল ১৬৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। রিশাভ পন্থ ও ধ্রুভ জুরেলসহ অন্যরাও অল্প অল্প করে সঙ্গ দিয়ে যান। ফলাফল প্রথম ইনিংসে ভারত করে ৪৬২ রান।
শ্রীলঙ্কার হয়ে প্রবথ জয়সুরিয়া ৪, কেসারা নুয়ানথা ৩ ও আশিথা ফার্নান্দো নিয়েছেন ২টি উইকেট।
এই ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে আছেন বাংলাদেশের শরফুদৌল্লাহ ইবনে সৈকত ও অস্ট্রেলিয়ার রড টাকার।
/এমএমএইচ