×
Logo

Live Icon সরাসরি

বাংলাদেশের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। জয়ের জন্য দরকার মাত্র ৫৭ রান। অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ৫ উইকেট নিয়েছেন মিরাজ। দুই দিন বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ ছিল মেহেদীর। ক্যামেরন গ্রিন দারুণ এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ধরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ফেরান পেসার হাসান মাহমুদ। 

৬৭ রানে পিছিয়ে থেকে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উইকেট তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস। সুযোগ পেয়েও অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি এই ব্যাটার। মিরাজের ঘূর্ণিতে ৩০ রানে সাজঘরে ফেরেন ক্যারি।

উইকেটে টিকে থাকতে পারেননি ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন মাত্র ৫ রানে। এরপর আবারও মিরাজের আঘাত। এবার তার শিকার ৮ রান করা কামিন্স। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করে অজিরা।

এর আগে প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে স্কোরবোর্ডে ৪২৬ রান সংগ্রহ করে টাইগাররা।

/এসআইএন

১৬ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

বাংলাদেশের ঐতিহাসিক জয়

স্বপ্ন এবার সত্যি। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে একদিন হাতে রেখেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। দুর্দান্ত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় নাম লেখালো বাংলাদেশ।

১৬ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম

বাংলাদেশের দরকার ৩০ রান

৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৩০ রান।   

১৬ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

এবার ৪ মমিনুলের

দারুণ এক স্কয়ার কাটে চার রান তুলে নিলেন মমিনুল হক। ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪। জয়ের জন্য দরকার আর ৪৩।

১৬ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম

আবারও চার

দারুণ এক কাটে স্টার্ককে অফ সাইডে আবারও চার মারলেন সাদমান। পরের বলে নিয়েছেন এক। বাংলাদেশের দরকার ৪৮ রান।  

১৬ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদের ডাক

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম ফিরলেন শূন্য রানে। হ্যাজেলউডের বলে বেল উড়ে সাজঘরে ফিরলেন এই ব্যাটার। ক্রিজে এলেন মমিনুল হক। 

১৬ আগস্ট ২০২৬, ১০:২০ এএম

চার দিয়ে রানের খাতা খুললো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ৫৭ রানের টার্গেটে ৪ দিয়ে রানের খাতা খুললো বাংলাদেশ। প্রথম ওভারের ২য় বলে চার মেরে টাইগারদের হয়ে রানের খাতা খোলেন ওপেনার সাদমান।

জয়ের জন্য আর দরকার ৫৩ রান। 

১৬ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। জয়ের জন্য দরকার মাত্র ৫৭ রান। অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ৫ উইকেট নিয়েছেন মিরাজ। দুই দিন বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ ছিল মেহেদীর। ক্যামেরন গ্রিন দারুণ এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ধরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ফেরান পেসার হাসান মাহমুদ। 

১৬ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম

মিরাজের ৫ উইকেট

৫ উইকেট পেয়েছেন মিরাজ। এর মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ১৫তম ফাইফারের দেখা পেলেন তিনি। 

১৬ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

অস্ট্রেলিয়ার লিড ৫৬ রান, হাতে ১ উইকেট

অস্ট্রেলিয়ার লিড এখন ৫৬ রান। হাতে রয়েছে ১ উইকেট। বাংলাদেশের দরকার আর ১টি উইকেট।

১৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ফেরালেন হাসান

সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ফেরালেন হাসান

দলের বিপদে হাল ধরেছিলেন ক্যামেরন গ্রিন। ১৯২ বল খেলে সেঞ্চুরির দেখা পান অজি ব্যাটার। কিন্তু সেঞ্চুরির পর ক্রিজে তাকে থিতু হতে দিলেন না পেসার হাসান মাহমুদ।

Logo