আজ থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। শনিবার (১৫ আগস্ট) উদ্বোধনী ম্যাচে রাত সাড়ে ১১টায় মুখোমুখি হবে দেপোর্তিভো আলাভেস- গেটাফে। তবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার লিগ অভিযান শুরু হবে ২৪ আগস্ট। আর রিয়াল মাদ্রিদের শিরোপা পূনরুদ্ধারের মিশন শুরু ২৩ আগস্ট এলচের বিপক্ষে। শিরোপা এই মৌসুমে তীব্র লাড়াই হবে রিয়াল ও বার্সার। অ্যাটলেটিকো হবে ডার্ক হর্স।
মূলত, ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সবার আগে মাঠে গড়াচ্ছে লা লিগার নতুন মৌসুম। তবে যার বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের সাপোর্টার, কেবল তাদেরই ম্যাচ দেখতে চান তাদের অপেক্ষাটা কিছুটা বাড়বে। কারণ এই দুই দলের এক ঝাক ফুটবলার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলায় এক সপ্তাহের বাড়তি বিশ্রাম দুই জায়ান্টকে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
নতুন মৌসুমে ফেভারিট র্যাঙ্কিংয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে নিশ্চিত ভাবে কোন দলকে এগিয়ে রাখা খুবই কঠিন। কারণ গত দুই মৌসুম চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে শিরোপা হারানোর পর দুর্বলতা কাটাতে কুকুরেয়া, বার্নাডো সিলভা, দিওমান্দে, ইব্রাহিম কোনাটে, ডামফ্রিজ, কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে রিয়াল।
তবে হান্সি ফ্লিকের অধীনে টানা দুটি লা লিগা শিরোপা জয়ের পর বার্সেলোনা এবার হ্যাট্রিক শিরোপার খোঁজে মাঠে নামার আগে কিছুটা এগিয়ে থাকার কথা। কারণ স্পেনকে বিশ্বকাপ জেতানো লামিন ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি, পাউ কুবারসিরা এক সাথে খেলছেন লম্বা সময় ধরে। সেই সাথে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্ডটি গর্ডনের পর কাতালান ক্লাবটি রদ্রিকে দলে ভেড়ানোর খুব কাছে। তাইতো বল পজেশনের পাশাপাশি আরও ভয়ংকর কাউন্টার-অ্যাটাকিং ফুটবল দেখার অপেক্ষায় বার্সা ভক্তরা।
বার্সার আধিপত্য থামাতে আবারো হোসে মরিনিয়োকে ফিরিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। স্পেশার ওয়ান তার অতিত নৈপূন্যের পুনারাবৃত্তি করতে পারলে তীব্র লাড়াই হাবার কথা শিরোপার জন্য। মরিনিওর কাউন্টার অ্যাটাকিং ফুটবলেরে সাথে মানিয়ে নেবার জন্য দারুন এক শক্তিশালি স্কোয়াড আছে রিয়ালের। রক্ষণ ও আক্রমন দুই বিভাগেই শক্তি বাড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। তবে কাগজে কলমে মাঝ মাঠের শক্তিতে বার্সার চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে দলটি। তবে মরিনিয়োর কৌশলের সাথে এমবাপ্পে ভিনিরা মানিয়ে নিতে পারলে ভয়ঙ্কর সুন্দর রিয়ালকে দেখা যেতে পারে মাঠে।
লা লিগায় এই মৌসুমের প্রথম এলক্লাসিকে মহারণ হবে ২৫ অক্টোবর ক্যাম্প ন্যুতে। দ্বিতীয় লেগে রিয়াল-বার্সার দৈরথ দেখা যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২৭ সালের ৯ মে।
তবে লা লিগার শিরোপার হিসেব করতে হলে সবসময় বিবেচনায় রাখতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। হুলিয়ান আলভারেজ, অ্যালেক্স বায়েনা, জুলিয়ানো, লরেন্থেদের নিয়ে শক্তশালি স্কোয়াড আছে ডিয়েগো সিমিওনের।
/এমএইচআর