×
Logo

খেলাধুলা

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস

দীর্ঘ সাড়ে চার বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই স্প্যানিশ ফরওয়ার্ডকে দলে নিচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

দলবদলের ট্রান্সফার ফি হিসেবে পুরো অর্থই একবারে নির্ধারিত ফি হিসেবে পরিশোধ করবে পিএসজি। যেখানে কোনো পারফরম্যান্সভিত্তিক বাড়তি শর্ত রাখা হয়নি।

নতুন ক্লাবে যোগ দিতে পাঁচ বছরের চুক্তিতে সম্মত হয়েছেন তোরেস। বার্সেলোনার জার্সিতে সাড়ে চার বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৭ ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন এই ফরওয়ার্ড।

কাতালান ক্লাবটির হয়ে তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জয়ের কৃতিত্ব রয়েছে ফেরান তোরেসের।

/এমএইচআর

Logo