×
Logo

খেলাধুলা

ডারউইন টেস্ট

তানজিদের সেঞ্চুরি, পঞ্চম সেশন শেষে বাংলাদেশের ৮৮ রানের লিড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

তানজিদের সেঞ্চুরি, পঞ্চম সেশন শেষে বাংলাদেশের ৮৮ রানের লিড

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পঞ্চম সেশন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টানা পাঁচ সেশনে স্বাগতিকদের বিপক্ষে কর্তৃত্ব ধরে রেখে খেলছে টাইগাররা। নিজের প্রথম এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশি প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। পঞ্চম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৭৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান। 

শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন মমিনুল হক ও তানজিদ হাসান তামিম।

মমিনুল-তানজিদের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে ২০০৩ সালে হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকারের গড়া ১০৮ রানের জুটি ভাঙার আগেই ৪৯ রানে আউট হন মমিনুল। ফলে ১০২ রানে ভাঙে তাদের জুটি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ।

লিড নেওয়ার পর ইনিংসের ৬৪তম ওভারে তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আবার টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন এই ব্যাটার। পরে ৬৬তম ওভারে নাথান লায়নের বলে লং অফের ওপর দিয়ে মারতে গিয়ে স্টার্কের হাতে ধরা পড়ে ১০১ রানে সাজঘরে ফেরেন তানজিদ।

তারপর উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। অধিনায়ক শান্তর সঙ্গে মিলে লিড বাড়ানোর কাজ করেন মিস্টার ডিপেন্ডেবল। পঞ্চম সেশন শেষে বাংলাদেশ পায় ৮৮ রানের লিড। যেখানে শান্ত অপরাজিত ৭৯ রানে, ২৬ রানে মুশফিক। 

/এনএ 

Logo