দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফার ও দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১৯৯ রানে অলআউট করার পর শক্ত ভিত গড়েছেন টাইগার ব্যাটাররা। আজ সকালে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। এছাড়া যুব ক্রিকেটে অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ এবং ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট 'দ্য হানড্রেড'-এ আজ রয়েছে একাধিক ম্যাচ।
দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি:
ডারউইন টেস্ট (১ম টেস্ট - ২য় দিন)
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সকাল ৬টা ৩০ মিনিট, সরাসরি: ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১
আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ (২য় ওয়ানডে)
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া সকাল ৯টা ৩০ মিনিট, সরাসরি: টি স্পোর্টস
দ্য হানড্রেড ২০২৬
সাউদার্ন বনাম লিডস (নারী) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস ২
ম্যানচেস্টার বনাম লিডস (পুরুষ) রাত ১১টা, সরাসরি: স্টার স্পোর্টস ২
ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ
উলভস বনাম ব্ল্যাকবার্ন রাত ১টা, সরাসরি: ফ্যানকোড
/এএ