টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিততে চান এনরিকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম
পিএসজিতে লুইস এনরিকে অধ্যায় যেন থামছেই না। যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পিএসজিকে নিয়ে ১৩টি শিরোপা জিতেছেন তিনি।
একের পর এক ট্রফি জিতে প্যারিসের ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফ্রেঞ্চ সুপার কাপ টানা দুবার করে জয়ের পাশাপাশি এনরিকে জিতেছেন টানা দুই চ্যাম্পিয়নস লিগ ও দুই ইউরোপিয়ান সুপার কাপ।এর সঙ্গে আছে একটি ইন্টারকন্টিনেন্টাল কাপও। এত সাফল্যের পর এবার লক্ষ্য আরও বড়। টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চান এনরিকে।
লুইস এনরিকে বলেন, এই মুহূর্তে আমাদের সামনে এক অনন্য চ্যালেঞ্জ রয়েছে, যা ইউরোপীয় ফুটবলের ইতিহাসে প্রায় বিরল। আমরা যদি টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিততে পারি।
উল্লেখ্য, অ্যাস্টন ভিলাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতেছেন এ কোচ।
/এমএইচআর