×
Logo

খেলাধুলা

ডারউইন টেস্ট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১২ এএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। ট্রাভিস হেড, ওয়েদারাল্ড দুজনই ১০ রানে অপরাজিত। বোলিংয়ে এক প্রান্তে তাসকিন, অন্য প্রান্তে হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারাতে (টিআইও স্টেডিয়াম) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই মাঠে ২২ বছর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে যথারীতি একাদশ সাজিয়েছে অজিরা। বো ওয়েবস্টারকে ধরলে অস্ট্রেলিয়া দলে মূলত চারজন পেসার।

অন্যদিকে, তিন পেসার তাসকিন, ইবাদত ও হাসান মাহমুদকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আছে দুজন স্পিনার। একাদশে রয়েছেন লিটন দাসও।

অস্ট্রেলিয়া একাদশ

ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।  

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

/এএম

Logo