×
Logo

খেলাধুলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট দেখবেন যেখানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট দেখবেন যেখানে

দীর্ঘ ২৩ বছর পর আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না। বাংলাদেশে সম্প্রচার স্বত্ব পেয়েছে স্ট্রিমিং সাইট ট্যাপম্যাড (Tapmad)। ট্যাপম্যাড অ্যাপ ডাউনলোড করার পর সাবস্ক্রাইব করে দেখা যাবে খেলা।

ভারত ও পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে ম্যাচ। ভারতের স্টার স্পোর্টস ওয়ান চ্যানেল ও পাকিস্তানের টেন ক্রিকেট সরাসরি দেখাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ।

সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবারও সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মারারা স্টেডিয়ামে।

/এমএইচআর

Logo