×
Logo

খেলাধুলা

বাবাকে নিয়ে মেসির পোস্ট

সমবেদনা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারসহ বিশ্ব ফুটবলের তারকারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

সমবেদনা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারসহ বিশ্ব ফুটবলের তারকারা

বাবাকে হারিয়ে মেসির শোক ছুঁয়ে গেছে পুরো ফটবল দুনিয়াকে। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন লিওনেল মেসি। তার এই আবেগঘন পোস্টে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। আবার তারা এক সময়ের ক্লাব সতীর্থ এবং বন্ধু নেইমারও জানিয়েছেন সমবেদনা।  

পোস্টে মেসি লেখেন, বাবাকে উদ্দেশ করে মেসি লেখেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। বাবার কাছ থেকে একটি বার্তা পাওয়ার অপেক্ষায় সবসময় থাকতেন বলেও জানান তিনি।

তিনি আরও লেখেন, বিশেষ করে তারা যখন ফাইনালে উঠেছিলেন, তখন বাবার সঙ্গে সেই মুহূর্তগুলো ভাগ করে নিতে চেয়েছিলেন। তবে এখন বাবাকে ছাড়া কোনো কিছুই আর আগের মতো মনে হচ্ছে না তার।

বাবার স্মৃতিচারণ করে মেসি আরও বলেন, তিনি যখন খেলতে দেখতেন, তখন সবসময় খুশি হতেন। বাবার পরামর্শ ও কথাগুলোও সবসময় সঠিক ছিল বলে উল্লেখ করেন তিনি।

নিজের সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রেও বাবার শিক্ষা ও আদর্শ অনুসরণ করার কথা জানিয়েছেন মেসি। তিনি বলেন, বাবার কাছ থেকে যেভাবে শিখেছেন, সেভাবেই নিজের সন্তানদেরও শেখাবেন ও মানুষ করবেন।

পোস্টের শেষাংশে বাবার প্রতি ভালোবাসা জানিয়ে মেসি লেখেন, শান্তিতে ঘুমাও, বাবা। তুমি যেমন এখানে থেকে আমাদের যত্ন নিয়েছ, তেমনি ওপার থেকেও আমাদের ওপর নজর রেখো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, বাবা।

এদিকে, ইনস্টাগ্রামের পোস্টে রোনালদো কমেন্ট করেন,এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক আলিঙ্গন, লিও। তোমাদের জন্য অনেক শক্তি ও সাহস কামনা করছি।

একই সঙ্গে সমবেদনা জানিয়েছেন মেসির একসময়ের ক্লাব সতীর্থ ও বন্ধু ব্রাজিল তারকা নেইমার। তিনি কমেন্ট করেন, তোমার ও তোমার পরিবারের জন্য অনেক শক্তি ও সাহস কামনা করছি। রইল আন্তরিক ভালোবাসা ও বড় এক আলিঙ্গন।

এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া এই পোস্টে ভক্তদের পাশাপাশি সমবেদনা জানিয়েছেন বিশ্বফুটবলের তারকারাও। 

/এনএ 

Logo