প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আয়োজন করছে বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
ক্রিকেট মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গ্রাউন্ডস কমিটির উদ্যোগে আয়োজিত এই কোর্সের অংশ হিসেবে দেশের বিভিন্ন ভেন্যুর গ্রাউন্ড স্টাফদের নিয়ে এরইমধ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
এরপর ২৩ ও ২৪ আগস্ট রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কর্মশালা। এতে গ্রাউন্ড স্টাফসহ অংশ নেবেন ৪০ জন।
দুই কর্মশালাতেই প্রশিক্ষক হিসেবে আছেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংস।
দেশের গ্রাউন্ড স্টাফদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বাড়ানোর পাশাপাশি ক্রিকেট ভেন্যুগুলোর আন্তর্জাতিক মানের খেলার পরিবেশ নিশ্চিত করতে চায় বিসিবি।
/এএম