×
Logo

খেলাধুলা

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলে যুক্ত হতে যাচ্ছেন শরিফুল ইসলাম। চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন এই বাঁহাতি পেসার।

গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় বা পায়ের হামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পেয়েছিলেন শরিফুল। এই চোটের কারণেই সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি। তবে সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি।

গত ১০ আগস্ট ফিটনেস পরীক্ষা দেন তিনি। ফিটনেস পরীক্ষায় পাস করায় এখন দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব কিছু ঠিক থাকলে খুব শিগশিগরই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

সিরিজের আগে বাংলাদেশের জন্য চোটের সারি ছিল লম্বা। আগে থেকেই জানা ছিল, সাইড স্ট্রেইনের চোটের কারণে পুরো সিরিজেই পেসার নাহিদ রানাকে পাওয়া যাবে না। মাংসপেশির চোটের কারণে শুরুতে প্রথম টেস্টের স্কোয়াডে লিটন দাসকে রাখা না হলেও দ্রুত সেরে ওঠায় স্কোয়াডে যুক্ত হন তিনি।

অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দলে চোটের কারণে আগে থেকেই ছিলেন না শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্টে শরিফুলের ফেরাটা তাই দলকে কিছুটা হলেও চাঙ্গা করবে।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের মারারা স্টেডিয়ামে। ২২ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

/এএম

Logo