মোহাম্মদ সালাহর পর এবার তুরস্কের লিগে রোমেলু লুকাকুও। ইতালিয়ান গণমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’ বলছে, ফেনারবাচের সঙ্গে লুকাকুর কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী এক-দুই দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে।
রোমেলু লুকাকু এরই মধ্যে নাপোলি ছেড়ে ফেনারবাচে যাওয়ার প্রাথমিক সম্মতি দিয়েছেন। তুরস্কের ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হতে পারে, বোনাসসহ তার বার্ষিক বেতন হতে পারে ১ কোটি ইউরো।
২০২৪ সালে চেলসি থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেবার যোগ দিয়েই ক্লাবটিকে সিরি আ জেতান বেলজিয়ান তারকা।
দিনকয়েক আগেই মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুল ছেড়ে ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে বড় চমক দিয়েছিলেন। এবার একই পথ ধরে তুরস্কে পাড়ি জমাচ্ছেন রোমেলু লুকাকুও।
/এএম