×
Logo

খেলাধুলা

ইনফান্তিনোর বিরুদ্ধে 'বিয়ে বহির্ভূত সম্পর্কের' অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

ইনফান্তিনোর বিরুদ্ধে 'বিয়ে বহির্ভূত সম্পর্কের' অভিযোগ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালীন এক নারী সহকর্মীর সঙ্গে তার কথিত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে— ওই নারীকে উয়েফা থেকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিলো এবং পরে তাকে পদোন্নতিও দেওয়া হয়।

তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইনফান্তিনো। তার মুখপাত্র দাবি করেছেন এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য ও মানহানিকর। এ বিষয়ে উয়েফাও জানিয়েছে, ওই নারীকে দেওয়া অর্থ সে সময়কার নিয়ম অনুযায়ী বৈধ ছিলো এবং এর একটি অংশ তার এমবিএ কোর্সের ফি পরিশোধে ব্যবহার করা হয়।

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে পদত্যাগের চাপের মধ্যেই নতুন এই অভিযোগ ইনফান্তিনোর ওপর আরও চাপ বাড়িয়েছে অনেকটাই।

/এমএইচআর

Logo