প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ
অ্যাস্টন ভিলার বিপক্ষে বায়ার্নের জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম
ইউরোপিয়ান নতুন সিজনের শুরু হতে বাকি আরও এক সপ্তাহ। বেশিরভাগ ক্লাবই খেলছে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে। এমনই এক ম্যাচে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। কিম ও দিয়াসের গোলে ২-১ ব্যবধানে জেতে বাভারিয়ানরা।
মূলত, প্রস্তুতি ম্যাচ খেলতে হংকং সফরে আছে ইউরোপের একাধিক দল। কাই টাক স্পোর্টস পার্কে একক আধিপত্য দেখাতে পারেনি কোন দল।
ম্যাচের ৩৭ মিনিটে কিম মিনের গোলে প্রথম লিড পায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে মাঠে নামান কোচ ভিনসেন্ট কোম্পানি। লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতির পর বদলি হিসেবে নামেন লুইস দিয়াস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
অপরদিকে, পুরো ম্যাচে অ্যাস্টন ভিলার বেস্ট পারফর্মার ছিলেন মিডফিল্ডার জোয়াও গোমেস। ম্যাচে ৮৩ মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে একটি গোল শোধ দেন গোমেস। তবে ঠিকই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিউনিখ।
/এমএইচআর