×
Logo

খেলাধুলা

ফিফার সভাপতি পদেই থাকছেন ইনফান্তিনো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

ফিফার সভাপতি পদেই থাকছেন ইনফান্তিনো

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রি করার বিতর্কের পর ক্ষমা চেয়েছেন জিয়ানি ইনফান্তিনো। তবে মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় ফিফার সভাপতি পদে বহাল থাকছেন তিনি। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এদিকে, ক্রমবর্ধমান সমালোচনার মুখে ইনফান্তিনো গতকাল বুধবার রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের তলব করে একটি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষ হওয়ার চার ঘণ্টা পর ফিফা একটি সমর্থনসূচক বিবৃতি প্রকাশ করে।

ইনফান্তিনো ফিফার সহ-সভাপতি, কাউন্সিল এবং ২১১টি সদস্য সংস্থাকে একটি স্বাক্ষরিত চিঠি পাঠিয়েছেন যেখানে, তিনি ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং এরকম ভুল যাতে আর না ঘটে তার অঙ্গীকার করেছেন।

ফিফা জানিয়েছে, বুধবারের বৈঠকে এফএফই সংক্রান্ত ভুলগুলো স্বীকার করা হয়েছে। 

/এসআর 

Logo