×
Logo

খেলাধুলা

রাজকীয় অভ্যর্থনায় ভোজিনিয়াকে বরণ কোলো কোলোর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

রাজকীয় অভ্যর্থনায় ভোজিনিয়াকে বরণ কোলো কোলোর

অভিনব এক কৌশলে কেপ ভার্দের সুপারস্টার ভোজিনিয়াকে বরণ করে নিলো চিলির ক্লাব কোলো কোলো। সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে প্লেন থেকে সরাসরি মাটিতে নেমে নতুন জার্সি ভোজিনিয়ার হাতে তুলে দেন এক স্কাইডাইভার। এদিন এই মহাতারকাকে বরণ করে নিতে হাজির হয়েছিলেন রেকর্ড বিশ হাজারের বেশি সমর্থক। সমর্থকদের প্রত্যাশা তাঁর হাত ধরেই নতুন রূপে আবির্ভূত হবে কোলো কোলো।

মনুমেন্টাল স্টেডিয়ামের দৃশ্যটা ছিল অনেকটা এমন— চারপাশে কোলো কোলো ক্লাবের অজস্র ট্রফি। মাঠের মাঝে দাঁড়িয়ে আবেগপ্রবণ কেপ ভার্দিয়ান গোলরক্ষক ভোজিনিয়া। হঠাৎ আকাশে দেখা যায় এক স্কাইডাইভারকে। প্লেন থেকে নেমে সরাসরি পিচে ল্যান্ড করেন তিনি এবং ভোজিনিয়ার হাতে তুলে দেন তার নতুন জার্সি, নম্বর ২৯। ভোজিনিয়াও গায়ে জড়ান সেই জার্সি, হাত নাড়েন গ্যালারির দিকে।

এই তারকাকে বরণ করে নিতে হাজির হয়েছিলেন রেকর্ড বিশ হাজারের বেশি সমর্থক। এরপর মাঠে নেমে সমর্থকদের দিকে বল ছুড়ে আর কিক করে শুভেচ্ছা জানান ২০২৬ বিশ্বকাপের এই সেনসেশন। গ্যালারিজুড়ে তখন একটাই নাম ভোজিনিয়া, ভোজিনিয়া।

চল্লিশ বছর বয়সেও মাঠে সমান সতেজ এই গোলরক্ষক। বিশ্বকাপ মাতিয়ে এবার চিলির ঘরোয়া ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। শুধু মাঠের পারফরম্যান্স নয়, বিশ্বকাপে তার দুর্দান্ত নৈপুণ্য তাকে এনে দিয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। সেই জনপ্রিয়তাই এখন কোলো কোলোর জন্যও বড় শক্তি হয়ে উঠবে বলে বিশ্বাস সমর্থকদের।

ভোজিনিয়ার প্রেজেন্টেশনের আসা কোল কোলোর একজন সমর্থক বলেন, বিশ্বকাপে তাঁর প্রভাব এবং জনপ্রিয়তার পর কোল কোলোর মতো ক্লাবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া দারুণ ব্যাপার।

অপর এক ভক্ত বলেন,  আমাদের দলটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। ওর এই আগমন নিয়ে আমরা ভীষণ আনন্দিত। পুরো বিশ্ব এখন আমাদের দেখছে, যা ক্লাবের জন্য দারুণ ব্যাপার

মূলত, পর্তুগিজ ক্লাব চাভেস ছেড়ে কোল কোলও-তে যোগ দেওয়া ভোজিনহার এই অভ্যর্থনা যেন কোনো রূপকথার গল্পের চেয়ে কম কিছু নয়। এর আগে খেলেছেন অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে।

/এমএইচআর

Logo