×
Logo

খেলাধুলা

খুলনা থেকে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে নাজমুস সাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:২০ এএম

খুলনা থেকে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে নাজমুস সাকিব

জীবিকার তাগিদে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন খুলনার রূপসার নাজমুস সাকিব। তবে প্রবাসজীবনেও ক্রিকেটের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সেই স্বপ্নই এখন তাকে পৌঁছে দিয়েছে দেশটির জাতীয় ক্রিকেট দলে।

মালয়েশিয়ার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথমে সুযোগ পান দেশটির 'এ' দলে। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে মাত্র ৫০ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে সবার নজর কাড়েন এই উইকেটকিপার-ব্যাটার। ওই ইনিংসই তার জন্য খুলে দেয় জাতীয় দলের দরজা।

এবার মালয়েশিয়া ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে। আর সেই দলের সদস্য হিসেবেই দীর্ঘদিন পর জন্মভূমিতে ফিরছেন নাজমুস সাকিব। নিজ দেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন খুলনার এই ক্রিকেটার।

/এসআইএন

Logo