আফকন জেতানো হার্ভে রেনার্ড আবারও ফিরলেন আইভরি কোস্ট ডাগআউটে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম
আবারও আইভারি কোস্টের ডাগ আউটে ফিরলেন হার্ভে রেনার্ড। ২০১৫ সালে দলটিকে আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপা জেতানো এই ফরাসি কোচকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর কোচ এমেরসে ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি ফেডারেশন। এরপরই রেনার্ডের হাতে তুলে দেওয়া হলো জাতীয় দলের দায়িত্ব।এর আগে জাম্বিয়া ও আইভরি কোস্ট এই দুই দলকেই আফকন চ্যাম্পিয়ান করেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে রেনার্ডের অধীনে সোদি আরব বিশ্বচ্যাম্পিয়ান আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্বকাপে তাদের প্রথম জয় ছিনিয়ে নেয়
উল্লেখ্য, রেনার্ডের দ্বিতীয় মেয়াদের মিশন শুরু হবে আগামী মাসে ঘানা ও সোমালিয়ার বিপক্ষে আফকন বাচাইপর্বের ম্যাচ দিয়ে।
/এমএইচআর