এসএ২০
এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্টার রিশাদ হোসেনের কদর দিন দিন বাড়ছেই। এর ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি- টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে জায়গা করে নিলেন তিনি।
মূলত, সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ান সানরাইজার্স ইস্টার্ন কেপ। সব কিছু ঠিক থাকলে এই প্রথম এসএ টোয়েন্টির মঞ্চে দেখা যাবে বাংলাদেশি এই অলরাউন্টারকে।
একই দলে আছেন অস্ট্রোলিয়ার অলরাউন্টার মিচেল মার্শ, আর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো।
আগামী ৯ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। সূচি অনুযায়ী, একই সময়ে বিপিএল হওয়ার কথা। তাই আগের মতো এবারও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যেতে পারে রিশাদকে।
/এমএইচআর