×
Logo

খেলাধুলা

শুরুর আগেই শেষ বুমরাহর শ্রীলঙ্কা সফর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

শুরুর আগেই শেষ বুমরাহর শ্রীলঙ্কা সফর

হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর।

সম্প্রতি বুমরাহর বোলিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু নতুন এই ধাক্কার কারণে সম্ভবত আরও অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মূলত, পুনর্বাসন প্রক্রিয়ার সময় অস্বস্তি বোধ করায় কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তার এই অনুপস্থিতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের জন্য বড় এক ধাক্কা।

আপাতত, বুমরাহকে ছাড়াই শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে পেস আক্রমণ সামলাবেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণারা।

গেল মাসে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁম হাঁটুতে চোট পান বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।

উল্লেখ্য, গলে আগামী ১৫ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলঙ্কা। এরপর ২৩ আগস্ট থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

/এমএইচআর

Logo