×
Logo

খেলাধুলা

আবারও সাফের সভাপতি সালাউদ্দিন, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-ভুটান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

আবারও সাফের সভাপতি সালাউদ্দিন, বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-ভুটান

আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হয়েছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। এতে টানা ১৭ বছর সাফের শীর্ষ পদটি ধরে রাখলেন তিনি।

মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের সাধারণ নির্বাচন। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। তার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার ফুটবলে বেড়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট সংখ্যা। শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, এখন নিয়মিত আয়োজন করা হচ্ছে নারী ফুটবল, অনূর্ধ্ব ১৫ ও ১৮ বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট।

চলতি বছর সাফের অধীনে পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, আজ শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

সাফের সদস্য দেশ হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

/এএম

Logo