×
Logo

খেলাধুলা

নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

নিজের দলের খেলোয়াড়দেরই সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিশ্বকাপে ইংল্যান্ড বধের পর ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের পতাকা ও স্লোগান দিয়েছিল তারা।

মিলেই বলেন ফুটবল একটি খেলা, আর রাজনীতি আলাদা বিষয়। তাই মাঠে রাজনৈতিক বার্তা দেওয়া ঠিক না।

তিনি বলেন, ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এগিয়ে নিতে হবে। ফুটবল ম্যাচের উদযাপনের মাধ্যমে নয়।

এসময় তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার ঐতিহাসিক গোলও মালভিনাসকে ফিরিয়ে আনতে পারেনি।

রাষ্ট্রীয় পর্যায়ে এমন বার্তা বড় ধরণের কূটনৈতিক সংকট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

/এমএইচআর

Logo