শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে নিয়ে স্বস্তির খবর পেল ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম
শ্রীলঙ্কা সফরের আগে স্বস্তির খবর পেল ভারত। ইনজুরি কাটিয়ে শতভাগ ফিটনেস প্রমাণ করে টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।
আগামী ১৫ আগস্ট গলে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট থেকেই তাকে মাঠে দেখা যাবে।
মূলত, ইংল্যান্ড সিরিজে হাঁটুতে চোট পাওয়ায় বুমরাহকে নিয়ে শঙ্কা তৈরি হলেও বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস টেস্ট সফলভাবে পাস করেছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে ভারতের জন্য এই পেসারের ফেরাটা অনেক বড় একটা পাওয়া।
তবে বুমরাহ ফিরলেও ইনজুরি সমস্যা কাটছে না ভারতের। হ্যামস্ট্রিং চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছিটকে গেছেন হর্ষিত রানা। আর প্রথম টেস্টে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ।
/এমএইচআর