ফের রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান মরিনহো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
চ্যাম্পিয়নস লিগ জয়ই রিয়াল মাদ্রিদে হোসে মোরিনহোর প্রধান লক্ষ্য। পর্তুগিজ এই কোচ স্পষ্ট করেই বলেছেন, 'আমি চাই রিয়াল মাদ্রিদ আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতুক।'
দ্বিতীয় দফায় ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউরোপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি। প্রথম মেয়াদে মাদ্রিদের হয়ে লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি অধরাই ছিল মোরিনহোর।
এবার সেই অপূর্ণতা ঘোচাতেই মাঠে নেমেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রিয়াল, দলে এসেছে বেশ কয়েকজন নতুন ফুটবলারও।
মূলত, ট্রফিশূন্য গত মৌসুমের হতাশা ভুলে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেই রিয়ালকে আবার ইউরোপের সিংহাসনে ফেরাতে চান অভিজ্ঞ এই কোচ।
/এমএইচআর