×
Logo

খেলাধুলা

এফএফই প্রস্তাব

কেউ ফুটবল বিক্রি করছে না: ফিফা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

কেউ ফুটবল বিক্রি করছে না: ফিফা

সাম্প্রতিক বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা ইস্যুতে মন্তব্য করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা এক বার্তায় জানিয়েছে— কেউ ফুটবল বিক্রি করছে না। একইসাথে বেসরকারি বিনিয়োগকারীদের সাথে তাদের অংশীদারিত্ব নিয়ে চলমান পরিকল্পনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

শুক্রবার (৩১ জুলাই) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

বিবৃতিতে ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা এই প্রস্তাবটি নিয়ে জনসমক্ষে উত্থাপিত উদ্বেগকে সম্মান করে এবং একটি খোলা ও গণতান্ত্রিক আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ।

তবে, প্রস্তাবটি ফিফার পক্ষে আনতে মোট ২১১ ভোটের মধ্যে প্রয়োজন ১০৬ ভোট। এক্ষেত্রে  উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর নিয়ন্ত্রক সংস্থা (কনকাকাফ) এবং ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা'র সমন্বিত ভোটের সংখ্যা ৯৬টি। সেজন্য, প্রস্তাবটি পাস করার ক্ষেত্রে ফিফার এই দুই সংস্থার ভোট আবশ্যক।  

ফিফা আরও জানিয়েছে, গণমাধ্যমের ভুল প্রতিবেদনের কারণে তাদের পরিকল্পিত আলোচনা প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তারা এই আলোচনার প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে যাতে প্রতিটি সদস্য সংগঠন তথ্যের ভিত্তিতে তাদের ভোট প্রদানের সুযোগ পায়। এফএফই-এর উদ্দেশ্য খেলার বেসরকারীকরণ করা নয়, বরং এর উন্নয়নে অর্থায়ন বৃদ্ধি করা।

উল্লেখ্য, এফএফই প্রস্তাব অনুযায়ী, ফিফার বাণিজ্যিক ও অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম এমন একটি সহযোগী প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে, যা স্থায়ীভাবে ফিফার মালিকানাধীন ও নিয়ন্ত্রিত থাকবে। এর থেকে অর্জিত অতিরিক্ত বাণিজ্যিক রাজস্ব সকল সদস্য সংগঠনের মধ্যে বণ্টন করা হবে।

ফিফার পরিচালন পর্ষদ জোর দিয়ে বলেছে যে, বাইরের বিনিয়োগকারীদের ফিফা বা এর প্রতিযোগিতাগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সদস্য সংগঠনগুলোর সংখ্যাগরিষ্ঠের অনুমোদন পেলেই কেবল এফএফই প্রতিষ্ঠা করা হবে।

/এসআর 

Logo