প্রথমবারের মতো ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম
প্রথমবারের মতো ভারতের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসছে ফুটবল বিশ্বের অন্যতম সফল ও পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রাজিলিয়ান ফুটবল কনফৈডারেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ।
আগামী ৩ অক্টোবর তারিখে ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিবৃতিতে ব্রাজিলীয় ফুটবল সংস্থা জানায়, বিশাল সমর্থকগোষ্ঠী ও ফুটবলের প্রতি সীমাহীন আবেগ থাকা ভারতের মাটিতে খেলতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের কোটি ফুটবলপ্রেমী ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে এবং সেই দীর্ঘদিনের টান ও আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
/এএ