×
Logo

খেলাধুলা

পাভলিদিসের ৪ গোলে সেন্ট গ্যালেনকে ৫-০ ব্যবধানে হাড়িয়ে দিল বেনফিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:২৯ এএম

পাভলিদিসের ৪ গোলে সেন্ট গ্যালেনকে ৫-০ ব্যবধানে হাড়িয়ে দিল বেনফিকা

গত সপ্তাহে সেন্ট গ্যালেনের মাঠে ২-১ গোলের হতাশাজনক হারের স্মৃতি উধাও করে দিয়ে নিজেদের ঘরের মাঠ এস্তাদিও দা লুজ-এ ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক নতুন রূপকথা লিখল পর্তুগিজ পরাশক্তি এসএল বেনফিকা। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সুইস ক্লাব সেন্ট গ্যালেনকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হরিয়ে দিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে মার্কো সিলভার শিষ্যরা। বেনফিকার এই জয়ের মূল নায়ক ছিলেন তাদের আক্রমণ ও ২৭ বছর বয়সী ইভানজেলোস পাভলিদিস, যিনি একাই প্রতিপক্ষের জালে ঠুকে দিয়েছেন ৪টি গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পশরা সাজানো বেনফিকার হয়ে ডেডলক ভাঙেন পাভলিদিস নিজেই। ডেনিশ ফুলব্যাক আলেকজান্ডার বাহের দ্রুতগতির থ্রো-ইন থেকে পাওয়া বল ধরে রাফা সিলভা কাট-ব্যাক করলে দারুণভাবে ফিনিশিং টেনে বেনফিকাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই গ্রীক ফরোয়ার্ড। 

বিরতির পর পোলিশ মিডফিল্ডার ইয়াকুব কামিনস্কির সাথে চমৎকার বিল্ড-আপ প্লে থেকে বক্সে ফাঁকা জায়গা তৈরি করে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর পরপরই বড় ধাক্কা খায় সেন্ট গ্যালেন; বেনফিকার সুডাকভকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ডিফেন্ডার জোজো স্তানিচ।

১০ জনের দলে পরিণত হওয়া সেন্ট গ্যালেনকে আর কোনো সুযোগ না দিয়ে ৬৫ মিনিটের মাথায় বাহের বুদ্ধিমত্তার পাসে তৈরি হওয়া সুযোগে হেড করে চলতি মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিদিস। এরপর ৭৪ মিনিটে বক্সে রিওস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি; স্পটকিক থেকে জোরালো ডান পায়ের রকেট শটে চার নম্বর গোলটি সম্পন্ন করেন এই খেলোয়াড়। ম্যাচের ৮২ মিনিটে  বেনফিকার লাল জার্সিতে নিজের অভিষেক গোলটি করে দলকে ৫-০ ব্যবধানের বিশাল জয় উপহার দেন।

/এএ

Logo