×
Logo

খেলাধুলা

মেসি-রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ পিকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

মেসি-রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ পিকে

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এবার প্রশংসায় ভাসালেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। তার মতে— ২০২৬ বিশ্বকাপেও মেসি প্রমাণ করেছেন, তিনিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। রোনালদোও বড় মঞ্চের অন্যতম প্রভাবক।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন, মেসি একের পর এক গোল করে আর্জেন্টিনাকে আবারও ফাইনালে তুলেছেন। যদিও শিরোপা জেতা হয়নি, তবু পুরো টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ আছে তার।

পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও তুলে ধরেন পিকে। বলেন, গত ১৫ থেকে ২০ বছর ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই দুই কিংবদন্তি। ক্যারিয়ারের শেষদিকে এসেও বিশ্বকাপে তারা দেখিয়েছেন, বড় মঞ্চে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনো তাদের আছে।

উল্লেখ্য, মেসি-রোনালদো হয়ত শেষবারের মতো বিশ্বকাপ খেলে ফেলেছেন। সারা বিশ্বে কোটি কোটি ভক্ত ও শুভানুধ্যায়ী রয়েছে তাদের। তবে অন্য ফুটবলাররাও তাদের অবদানকে স্বীকার করেন বড় পরিসরে। এই দুজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তো বটেই, একই সময়ে এরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় আবহ দেখেনি ফুটবল বিশ্ব।

/এমএইচআর

Logo