×
Logo

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

অজিঙ্কা রাহানে। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসর গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রাহানে বলেন, জীবনের বাস্তবতা হলো—প্রতিটি জিনিসেরই শুরু ও শেষ আছে। যখন সময় আসে, আমাদের কেবল সেটাকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

৩৮ বছর বয়সী এই ব্যাটার বলেন, আমি সবসময় আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময় বুঝেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এবং অবসরের ঘোষণা দেওয়ার এটাই সঠিক টাইমিং।

ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০ টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। এর মধ্যে টেস্টে ৩৮.৪৬ গড়ে করেছেন ৫ হাজার ৭৭ রান। তার ১২টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৮টিই এসেছে বিদেশের মাটিতে। ওয়ানডেতে তার রান ২৯৬২ রান এবং সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৭৫ রান।

২০২৩ সালের জুলাইয়ে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন রাহানে।

/এএম

Logo