×
Logo

খেলাধুলা

ইংলিশ ক্রিকেটে প্রতারণা, আঙুল মটকানোর শব্দে ব্যাটার আউট!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

ইংলিশ ক্রিকেটে প্রতারণা, আঙুল মটকানোর শব্দে ব্যাটার আউট!

ক্রিকেটে ব্যাটের শব্দে আউট হওয়া নতুন কিছু নয়। তবে সেই শব্দ যদি ব্যাট থেকে নয়, আসে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের আঙুল থেকে, তাহলে? ঠিক এমন অভিযোগেই তোলপাড় ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট।

নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম লিগে সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশ এবং মিডলসবরো ক্রিকেট ক্লাবের দ্বিতীয় একাদশের মধ্যে ম্যাচে এ ঘটনা ঘটে।

ম্যাচটিতে ব্যাটে বল না লাগলেও আঙুল মটকে শব্দ তৈরি করে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে স্লিপ ফিল্ডারের বিরুদ্ধে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যাটারের ব্যাটের পাশ দিয়ে বল বেরিয়ে যাওয়ার সময় গোপনে আঙ্গুল মটকান ওই ফিল্ডার। বিভ্রান্ত আম্পায়ারের তর্জনী দেখা মাত্র ব্যাটার হতচকিত হয়ে প্রতিবাদ জানান।

ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রতিপক্ষের দাবি, একই ম্যাচে এমন ঘটনা ঘটেছে একাধিকবার।

বিতর্কের মুখে সল্টবার্নের ওয়েবসাইটে কিছু লাইভ স্ট্রিম সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ক্রিকেটে স্পোর্টসম্যানশিপের প্রশ্ন তুলে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এখানে ভিডিওটি দেখুন

/এএম  

Logo