×
Logo

খেলাধুলা

কৌশলগত সময় নষ্টে লাগাম, ইংলিশ ফুটবলে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

কৌশলগত সময় নষ্টে লাগাম, ইংলিশ ফুটবলে নতুন নিয়ম

চোটের অজুহাতে কৌশলগত সময় নষ্টে এবার টানা হচ্ছে লাগাম। ম্যাচের গতি বাড়াতে এবং সময় নষ্টের সুযোগ কমাতে নতুন নিয়ম আনছে ইংলিশ ফুটবল। আগামী ২০২৬-২৭ মৌসুম থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে এই নিয়ম।

নতুন নিয়ম অনুযায়ী, গোলকিপারের চিকিৎসার জন্য খেলা বন্ধ হলে, খেলা শুরু হওয়ার পর তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

মাঠের বাইরে যাওয়ার জন্য কোনো খেলোয়াড়কে বেছে নিতে দলের কোচ ১০ সেকেন্ড সময় পাবেন। এই অসময়ের মধ্যে কোচ যদি কাউকে মনোনীত করতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবে দলের অধিনায়ককে মাঠের বাইরে থাকতে হবে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে সমঝোতার পর প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ ও উইমেন্স সুপার লিগে নিয়মটি পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির অনুমোদনে ইংল্যান্ডের সব পেশাদার লিগে নিয়মটি পরীক্ষা করা হবে।

আয়োজকদের বিশ্বাস, এতে অকারণে খেলা থামিয়ে কৌশল সাজানো বা সময় নষ্ট করার প্রবণতা কমবে। তবে ফাউল, সংঘর্ষ বা গুরুতর চোটের ঘটনায় এই নিয়ম প্রযোজ্য হবে না।

/এএম

Logo