বড় প্রস্তাব নিয়ে প্রস্তুত পিএসজি; লক্ষ্য ফেরান তোরেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ইয়োভারি কোস্টের প্রতিশ্রুতিশীল উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ধাক্কা সামলে উঠে এবার আক্রমণের ধার বাড়াতে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভেড়াতে জোর তৎপরতা শুরু করেছে পিএসজি।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে আনুষ্ঠানিক আলোচনার আগে খেলোয়াড়ের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে প্যারিসের ক্লাবটি। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানো এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে পিএসজির আক্রমণভাগে নিয়ে গতি বাড়াতে চান কোচ লুইস এনরিকে।
ফ্রাঙ্কো-স্প্যানিশ কৌশলে তোরেসকে মানিয়ে নিতে চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি বার্সেলোনার চেয়ে আকর্ষণীয় ও চড়া বেতনের প্রস্তাব প্রস্তুত রেখেছে পিএসজি।
তবে কাতালান ক্লাব বার্সেলোনাও তোরেসকে এত সহজে হাতছাড়া করতে নারাজ। নতুন চুক্তি নবায়ন নিয়ে আগামী সেপ্টেম্বরে তার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের। ফলে ভবিষ্যতের ক্লাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এখন সম্পূর্ণ নির্ভর করছে ফেরান তোরেসের ব্যক্তিগত পছন্দের ওপরই।
/এএ