খেলার মাঠের পর এবার অভিনয়ে ক্রিস্টিয়ানো রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার বিনোদন জগতে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি নতুন ব্রিটিশ টেলিভিশন ড্রামা সিরিজে নির্বাহী প্রযোজক ও অভিনেতা হিসেবে দেখা যাবে এই পর্তুগিজ স্টারকে।
ব্রিটিশ ফুটবল অঙ্গন ও ফুটবল এজেন্টদের পেছনের জীবন নিয়ে নির্মিত ‘ডে ওয়ানস’ শিরোনামের এই সিরিজে রোনালদোর পাশাপাশি যুক্ত রয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। এছাড়া সিরিজটিতে প্রধান চরিত্রে দেখা যাবে খ্যাতনামা হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইসকে।
পূর্বে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গেলেও এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ টিভি নাটক বা সিরিজে অভিনয় করতে চলেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা। মাঠের সবুজ ঘাস ছাড়িয়ে এবার অভিনয়ে এই ফুটবল কিংবদন্তির পারফরম্যান্স দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বিশ্বজোড়া ভক্তরা।
/এএ