×
Logo

খেলাধুলা

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ভারত। জিম্বাবুয়েকে টানা তিন ম্যাচ হারিয়ে (হোয়াইটওয়াশ) সিরিজ জেতায় এই পরিবর্তন হয়েছে টিম ইন্ডিয়ার।

সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে এসেছে ভারত। দুই দলেরই রেটিং ২৬৮ হলেও টাইব্রেকিং নিয়মে এগিয়ে রয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। ভারতের পয়েন্ট যেখানে ১৬ হাজার ৩৬৬, সেখানে ১০ হাজার ১৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড।

তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে, ২২৪ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আপাতত র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।

বিশ্বকাপ জয়ের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও জিম্বাবুয়ে সফরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রেয়াস আয়ারের দল।

/এএম

Logo