×
Logo

খেলাধুলা

বেটিং কোম্পানির সঙ্গে সংযোগ, ইতালির কোচ হতে পারছেন না পিরলো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

বেটিং কোম্পানির সঙ্গে সংযোগ, ইতালির কোচ হতে পারছেন না পিরলো

সম্ভাবনার দৌড় চলছিল ঠিকঠাক। কিন্তু পাশার দান উল্টে যাওয়ায় ভেস্তে গেলো চালচিত্র। ইতালি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়া হচ্ছে না আন্দ্রেয়া পিরলোর।

রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে শেষ মুহূর্তে চুক্তি বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো। পিরলো নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন।

তিনি লেখেন, গত রাতে আমি জানতে পেরেছি যে আমি আর ইতালি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থী নই।

তবে ২০০৬ বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডারের দাবি, সংযুক্ত আরব আমিরাতে তার পেশাগত কাজের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবেন প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পিরলো।

রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর দূত পিরলো। বিষয়টিকে ভালো চোখে নেননি এফআইজিসি কর্মকর্তারা এবং ইতালির রাজনীতিবিদরা। তাদের বক্তব্য ছিল, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষে ইতালির অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কোনো ভূমিকা জাতীয় দলের কোচের থাকা উচিত নয়।

এদিকে, এই সিদ্ধান্তের পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও লিওনার্দো।

/এএম

Logo