ফাইনাল হারের এক সপ্তাহ পর খোলা চিঠিতে আবেগ ঝরালেন স্কালোনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি ২০২৬ বিশ্বকাপের সোনালী ট্রফি। সেই কষ্ট পোড়াচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনিকেও। তাইতো স্পেনের কাছে ফাইনালে হৃদয় ভঙ্গ হওয়ার ঠিক এক সপ্তাহ পর গোটা আর্জেন্টিনাকে এক আবেগঘন খোলাচিঠিতে ভাসালেন আলবিসেলেস্তাদের কোচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়না স্কালোনিকে। তবে এই কঠিন সময়ে এই মাধ্যমকেই তিনি বেছে নিলেন তাঁর অনুভূতির কথাগুলো জানানোর পথ হিসেবে। সোশাল সাইটের সেই চিঠিতে ছিল সুখ দুঃখসহ নানা অভিজ্ঞতার মিশেল।
স্কালোনি লেখেন, খোলাচিঠির শুরুতে স্কালোনি লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উৎকণ্ঠার সঙ্গে স্বস্তি, আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি—সবকিছুই একসঙ্গে জড়িয়ে ছিল।’
টুর্নামেন্টের শুরু থেকে দূর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে দেখেছে মুদ্রার উলটো পিঠ। তাইতো চিঠিতে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।
স্কালোনি আরও লেখেন, 'সবার আগে শুধু এটুকুই বলতে চাই আমি দুঃখিত। আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। তবে আমি চাই আপনারা আমাদের এই দলকে মনে রাখুন। এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের।'
সমালোচকদের উদ্দেশে স্কালোনির বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। যেখানে তিনি বলেন শরীরের শেষ শক্তি দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই তাঁদের আসল ট্রফি। কোচিং স্টাফ, এএফএ-র কর্মকর্তা এবং নীরবে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা জানানা সেই চিঠিতে।
'যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে'— চিঠির এই শেষ লাইন দিয়েই স্কালোনি বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রতি তার ভালবাসা কতটা গভীর। পরাজয় দিয়ে শেষ হলেও স্কালোনির এই চিঠি বুঝিয়ে দিল ট্রফির চেয়েও বড় জয় হলো ভালোবাসার এই বন্ধন।
আর্জেন্টিনা জাতীয় দলের সাথে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে এবং তিনি তার পদে থাকবেন কি না তা এখনো নিশ্চিত করেননি। তবু এএফএ তাকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা বহাল রেখেছে।
/এমএইচআর