উজবেক ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি ম্যানচেস্টার সিটির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ পরিকল্পনায় আরও বড় জায়গা করে নিলেন আব্দুখোদির কুজানভ। উজবেকিস্তানের এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে দলটি।
শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
২০২৫ সালে লসঁ থেকে সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়েই রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হন কুজানভ। গত মৌসুমে এফএ কাপ ও লিগ কাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান, খেলেছেন দুই ফাইনালেও।
জাতীয় দলের জার্সিতেও উজবেকিস্তানের ইতিহাসে প্রথম বিশ্বকাপ নিশ্চিত করার পথে ছিল তার বড় ভূমিকা। উজবেকিস্তানে গতির জন্য ‘দ্য ট্রেন’ নামে পরিচিত কুজানভ।
নতুন চুক্তির মধ্য দিয়ে কুজানভের ওপর দীর্ঘমেয়াদি আস্থার বার্তাই দিলো সিটিজেনরা।
/এএম