×
Logo

খেলাধুলা

কমনওয়েলথ গেমস

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব

কমনওয়েলথ গেমসে ছেলেদের ৫৫ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোর লড়াইয়ে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্সার রাকিব হোসেন।

রোববার (২৬ জুলাই) স্কটল্যান্ডের গ্লাসগোয় পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোকে ৫-০ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।

প্রায় দুই দশক ধরে বক্সিংয়ের সঙ্গে যুক্ত রাকিব। দীর্ঘ অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে শেষ আটে উঠে পদকের আশা জিইয়ে রাখলেন তিনি।

এর আগে, 'রাউন্ড অব থার্টিটু'তে সোলোমন দ্বীপপুঞ্জের তেতেকানা ক্লিনটনকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্সার।

আগামী মঙ্গলবার (২৮ জুলাই) কোয়ার্টার ফাইনালে রাকিবের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জে ডিক্সন।

/এএম  

Logo